Latest Post
ইলেক্ট্রনিক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইলেক্ট্রনিক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফেলে দেয়া জিনিস দিয়ে তৈরি করুন ইউএসবি ফ্যান..

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবার কাছেই কিছু না কিছু নস্ট ইলেক্ট্রনিক্স পন্য থাকে। সেইসব অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি ইচ্ছে করলে করতে পারেন প্রয়োজনীয় অনেক কিছু। আজ দেখব কিভাবে তৈরি করা যায় ইউ.এস.বি ফ্যান। চলুন তাহলে শুরু করা যাক।
ইউ. এস.বি ফ্যান
ইউ. এস.বি ফ্যান
যা যা লাগবেঃ
১. ১ টি ইউ.এস.বি ক্যাবল ।
ইউ.এস.বি তার
ইউ.এস.বি তার
২. ১ টি কুলিং ফ্যান ।
ইউ.এস.বি ফ্যান
ইউ.এস.বি ফ্যান
দুটি উপকরণ ই সহজে যোগার করতে পারবেন । যোগার করা হয়ে গেলে নিচের নিয়মটি অনুসরন করুন ।
কি করতে হবেঃ
১. প্রথমে ইউ.এস.বি ক্যাবল এর লাল এবং কালো গ্রাউন্ড তার দুটি ছাড়া বাকি গুলো ছেঁটে ফেলুন ।
২. কুলিং ফ্যানের তারের মাথার কানেক্তরতা কেটে ফেলুন ।
৩. এবার এউ.এস.বি ক্যাবল ও কুলিং ফ্যানের লাল তারের সাথে লাল তার এবং কাল তারের সাথে কাল তার জুরে দিন ।
৪. জোড়া অংশটা টেপ দিয়ে ভালো করে মুরে দিন ।
যা জানাবেনঃ
কেমন বাতাস দিচ্ছে আমাকে জানান !!!
ল্যাপটপ ব্যবহার কারীরা বিদ্যুৎ চলে গেলে ও আরামে থাকবেন !!!
সংগ্রহঃ ইন্টারনেট
 

তৈরি করুন ইউ.এস.বি ব্যাটারি চার্জার...

প্রায় সবার কাছেই এম.পি.থ্রী প্লেয়ার থাকে। তাছারা আমাদের দেশে মোবাইল তো সবার ই আছে। এসব যন্ত্র থাকলেই তো হয় না , নিয়মিত এদের খাদ্য দিতে হয় । আপনারা তো জানেন এদের খাদ্য কি? মাঝে মাঝে এদের অসময়ে খিদা পায় মানে চার্জ শেষ আরকি। এমন অসময়ে খুদা লাগে যে তখন এদের খাদ্য না ও থাকতে পারে ( বিদ্যুৎ থাকে না ) । তো কি করা যায় ? যারা ল্যাপটপ ব্যবহার করেন কিংবা যারা সর্বদা কম্পিউটার নিয়েই পড়ে থাকেন তাদের সব তো কম্পিউটার রিলেটেড হওয়া দরকার । তো একটু খেতে তৈরি করুন ইউ.এস.বি ব্যাটারি চার্জার । এই চার্জারটি বানাতে আপনাকে ইলেক্ট্রনিক্স এ তেমন দক্ষ হওয়ার দরকার নাই ।
c-1
যা যা লাগবেঃ
১. ১ টি ইউ.এস.বি ক্যাবল ( নষ্ট মাউস থেকে নিতে পারেন )
f-3
২. ৬ টি IN 4148 ডায়োড বা যেকোনো সিলিকন ডায়োড
Diode -1
৩. ১ টি ব্যাটারি কেসিং
যেভাবে কাজ করেঃ
কম্পিউটারের ইউ.এস.বি পোর্টের আউতপুত ভোল্টেজ ৫ ভোল্ট । কিন্তু একটা AAA হচ্ছে ১.২ ভোল্টের । আমরা জানি একটা ডায়োড ০.৬ ভোল্ট করে ড্রপ করে , তাহলে ৬ তা ডায়োড সিরিজে সংযুক্ত করলে ৩.৬ ভোল্ট ড্রপ করবে । তাহলে ৫ ভোল্ট থেকে ৩.৬ ভোল্ট বাদ দিলে আউতপুত পাবো ১.৪ ভোল্ট । একটু খেয়াল করে দেখুন এই সার্কিটকে সামান্য মডিফাই করে আপনারা মোবাইল চার্জার ও বানাতে পারবেন । সেক্ষেত্রে মবাইলের ব্যাটারি ভোল্টেজ কত তা দেখতে হবে এবং সে অনুপাতে ডায়োডকে সিরিজে লাগাতে হবে ।
যেভাবে তৈরি করবেনঃ
ইউ.এস.বি ক্যাবলের লাল ও কাল তার দুটি ছাড়া বাকি তারগুল ছেঁটে ফেলুন । ৬ টি ডায়োড কে সিরিজ সংযোগ দিন । সিরিজ ডায়োডের এনোড প্রান্তটি লাল তারের সাথে সংযোগ দিন । এবার সিরিজ ডায়োডের ক্যাথোড প্রান্তটি ব্যাটারি কেসিং এর (+) প্রান্তে এবং কাল তারটি ব্যাটারি কেসিং এর (-) প্রান্তে সংযোগ দিন । হয়ে গেল আপনার ইউ.এস.বি ব্যাটারি চার্জার ।
নিজের লেখা পড়ে নিজের কাছেই যেন মনে হচ্ছে সহজ করে বলতে পারি নি। ক্ষমা করবেন। আরও সহজ ভাবে বলতে চেষ্টা করবো । ও হ্যাঁ , এটা কিন্তু AAA ব্যাটারি চার্জার। চাইলে এটাকে মোবাইল চার্জার বানাতে পারবেন।
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger