Latest Post
গ্রাফ্রিক্স ডিজাইনিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গ্রাফ্রিক্স ডিজাইনিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফ্লাশ এনিমেশন তৈরী করুন চমৎকার একটা সফটওয়্যার দিয়ে..

আপনি যদি প্রফেশনাল মানের ফ্লাশ এনিমেশন তৈরী করতে চান তাহলে স্বাভাবিকভাবেই আপনাকে এডোবি ফ্লাশ সফটওয়্যারের উপরে নির্ভর করতে হবে. আপনার যদি ফ্লাশে ভাল দক্ষতা না থাকে তাহলে আপনি অ্যাডভান্সড লেভেল এসব সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না. আবার যদি আপনি চান যে এসকল সফটওয়্যারের উপরে আপনি দক্ষ হবেন তাহলেও আপনাকে অনেক সময় এবং শ্রম দিতে হবে. এডবি ফ্লাশের বিকল্প হিসাবে আপনি অনেক ভাল মানের সফটওয়্যারও বাজারে পাবেন, কিন্তু সেগুলোর অধিকাংশই আপনি ফ্রী পাবেন না. আপনাকে অনেক দাম পরিশোধ করে সেগুলো কিনতে হবে. তবে এই পোষ্টে আমি আপনাদের সাথে একটা সফটওয়্যার শেয়ার করবো. এই সফটওয়্যারটির নাম হচ্ছে Vectorian Giotto.

এই সফটওয়্যারটিকে দেখতে খুব সাধারন মনে হলেও এটা খুবই শক্তিশালী. ওয়েবসাইট কিংবা অন্য কোন প্রজেক্টের জন্য আপনি ভাল মানের ফ্লাশ এনিমেশন কোন প্রকার কোডিং ব্যতীতও ভালভাবে করা যায়. এই সফটওয়্যারটির মূল ইন্টারফেস এডোবি ফ্লাশ সফটওয়্যারের মতই. কাজেই ফ্লাশ ব্যবহারে কম বা বেশি দক্ষ যে কেউ খুব সহজে এই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন. নতুন ব্যবহারকারীরা প্রথমে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও কিছুদিন সময় দিলে তারাও বেশ দক্ষ হয়ে উঠবে. এই সফটওয়্যারে 50 টিরও বেশি কাস্টমাইজেবল ইফেক্ট দেওয়া আছে এবং প্রায় 100 টিরও বেশি ইফেক্টের প্রিসেট রয়েছে. সফটওয়্যারটির প্রধান ওয়েবসাইটে বেশ কিছু টিউটোরিয়ালও দেওয়া রয়েছে যা আপনাকে এনিমেশন তৈরী করতে খুবই সাহায্য করবে. টিউটোরিয়ালটির ঠিকানা হচ্ছেঃ http://vectorian.com/help/tutorials.

এই সফটওয়্যারটির ফীচারগুলো হচ্ছেঃ

  • 1. এনিমেশন তৈরী করতে আপনাকে কোন কোডিং জানতে হবে না.
  • ২. আপনি প্রফেশনাল মানের ভেক্টর ইলাস্ট্রেশন তৈরী করতে পারবেন. এখান আপনি সাধারন শেপ থেকে কাস্টম শেপসহ আরো অনেক কিছু পাবেন.
  • 3. ভেক্টর অবজেক্টকে আপনি যে কোন উপায়ে ট্রানফর্ম করতে পারবেন.
  • 4. সকল অবজেক্টকে আপনি একটা লাইব্রেরীর ভিতরে সাজিয়ে নিতে পারবেন.
  • 5. মোশন Tweening এবং আকার Tweening নামে ২টি পদ্ধতির সাহায্যে আপনি অবজেক্টের এনিমেশন তৈরী করতে পারবেন.
  • 6. এই সফটওয়্যারটিতে প্রচুর পরিমানে ইফেক্ট রয়েছে যা আপনাকে দারুন দারুন এনিমেশন তৈরী করতে সাহায্য করবে.
  • 7. এই সফটওয়্যার ActionScript 2 সাপোর্ট করে (কিন্তু ActionScript 3 সাপোর্ট করে না).
  • 8. এই সফটওয়্যার ফ্লাশ 8 এর ব্লেন্ড এবং সকল ফিল্টারকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে.
  • 9. এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড এবং মিউজিকও সেট করতে পারবেন.
ডাউনলোড করবার ঠিকানা হচ্ছেঃ http://vectorian.com/downloads/
 

মাত্র ১ মিনিটে!!! লেখা দিয়ে এনিমেশন তৈরী করুন..

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আগে টেক্সট দিয়ে চমৎকার সব ডিজাইন করার উপর কয়েকটি টিউন দিয়েছিলাম। আপনাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে এই টিউনটি দিচ্ছি।
বর্তমানে অনলাইনে প্রতিনিয়ত অবাক করা কাজ আসছে। আজ দেখবেন লেখা দিয়ে কিভাবে সুন্দর জিফ এনিমেশন করা য়ায়। আর কেউ যদি সফটওয়্যারের মাধ্যমে চমৎকার এনিমেশন তৈরী করতে চান তাহলে আমার কুল-থ্রীডি  সফটওয়্যারের উপর টিউনটি দেখতে পারেন।

কাজ শুরু করতে এখানে ক্লিক করুন।


ওয়েবসাইটি দেখা যাবে।
 
১. Text এর ঘরে আপনি যে লেখাটি এনিমেশন আকারে দেখতে চান সেই লেখাটি লিখুন।
২. Font type এর সামনে Preview দিয়ে ফন্ট স্টাইল নির্ধারণ করে দিতে পারেন।
৩. Generate ক্লিক করলে লেখাটি এ্যানিমেশনে রুপান্তর হয়ে যাবে।


Font type এর সামনে Preview ক্লিক করলে বিভিন্ন ধরনের ফন্ট দেখাবে এখান থেকে ফন্ট পছন্দ করে Select this font ক্লিক করলে ফন্টটি সেট হয়ে যাবে।

Generate ক্লিক করলে লেখাটি এ্যানিমেশনে আকারে উপরে শো করবে। লেখাটি জিফ আকারে সেইভ করতে Download ক্লিক করুন।


আমার লেখাটি সেইভ করার পর এনিমেশন আকারে এমন দেখাচ্ছে।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
 

অসাধারণ একটি ব্যানার তৈরি করার বাংলা ‘Photoshop টিউটোরিয়াল’

undefinedকাজ শেষে আপনার ব্যানারটি এরকম হবে
আসা করি সবাই ভাল আছেন আল্লাহ্‌র রহমতে। আজকে আপনাদেরকে একটি ব্যনার তৈরি করে দেখাবো আমি। আসা করছি এই Photoshop টিউটোরিয়াল টি আপনাদের কাজে আসবে এবং ভাল লাগবে সবার। আমরা সবাই জানি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক ব্যানার ডিজাইনের কাজ পাওয়া যায়। দৃষ্টিনন্দন ব্যানার ডিজাইন করতে পারলে আপনিও এসব কাজ করে আয় করতে পারেন। এ সেকশনে ফটোশপে কিভাবে একটি সুন্দর ব্যানার তৈরি করা যায়, তা দেখবো।


১। প্রথমে একটা নতুন ফটোশপ ফাইল ক্রিয়েট করুন (Ctrl + N); ফাইলের width & heignt  যথাক্রমে 372px এবং 466px দিন।
1
২। এখন একটি লেয়াল তৈরী করুন (Shift + Ctrl + N) এবং এর নাম দিন “Background”. Foreground Color দিন #1c1c1c. এবার Paint Bucket Tool টি সিলেক্ট করুন (G) এবং ক্যানবাসে একটা ক্লিক করুন। দেখবেন ক্যানবাসটা কালো হয়ে গেছে।
৩। এবার Foreground Color কে # 27add3 তে পরিনত করুন। Rounded Rectangle Tool টি সিলেক্ট করুন এবং একে নিচের মত কাস্টমাইজ করুন। তারপর ক্যানবাসে একটা ক্লিক করুন।
2
৪। এবার Layer > Layer Style > Inner Glow এ গিয়ে নিচের মত করে সেট করুন।
3
৫। এখন আমরা নিচের ফিচার বাটনগুলো তৈরী করব। তবে এর সকল টেক্সটগুলোই আমরা পরবর্তীতে এক সাথে প্রয়োগ করব।
প্রথমে ডার্ক বাটনটা তৈরী করব। এর জন্য, প্রথমেই ফরগ্রাউন্ড কালারকে #0086ac করুন। এখন, Rectangle Tool (U) সিলেক্ট করুন এবং নিচের মত একটি সেপ তৈরী করুন (এই লেয়ারের নাম দিন: Button-1)।
4
৬। এখন লেয়ার পেলেট থেকে “Button-1” লেয়ারে ডাবল ক্লিক করুন এবং নিচের লেয়ার স্টাইলগুলো প্রয়োগ করুন।
5
৭। এখন এর নিচের বাটন তৈরী করতে হবে। এখন অবশ্য বেশী সময় লাগবে না। কারণ আমরা প্রথমটা থেকেই দ্বিতীয়টা তৈরী করতে পাড়ব। এর জন্য প্রথমটা অর্থাৎ “Button: 1” কে ডুপ্লিকেট করুন (Ctrl + J) এবং Move Tool (V) সিলেক্ট করে নতুন বাটনটিকে একটু নিচে প্লেস করুন।
৮। এখন নতুন বাটনটির লেয়ারকে সিলেক্ট করুন। এবার, Layer > Layer Style > Inner Shadow তে যান এবং একে নিচের মত সেট করুন।
6
৯। এখন আমরা বাটনগুলোর টেক্সট বসাব। এর জন্য Horizontal Type Tool (T) সিলেক্ট করুন এবং আপনার টেক্সটগুলো বসান। যেহেতু ব্যানারটার ব্যাকগ্রাউন্ড হালকা নীল/সেয়ান সেজন্য আমার এর সাথে মিল রাখার জন্য টেক্সট কালার সাদা নিব। এর জন্য ফরগ্রাউন্ড কালারকে আবার সাদা অর্থ্যাৎ #FFFFFF করুন। এবার আপনার টেক্সটগুলো লিখেন। আমি উদাহরণ স্বরুপ কিছু কথা লিখছি।
7
১০। এবার আমরা নিচে একটা সাদা সাইন-আপ বাটন তৈরী করব। এর জন্য Rounded Rectangle Tool (U) সিলেক্ট করুন এবং একে নিচের মত সেট করে, ক্যানবাসে একটা ক্লিক করুন।
8
১১। তারপর নতুন এই লেয়ারটিতে ডাবল ক্লিক করে নিচের লেয়ার স্টাইলগুলো এপ্লাই করুন।
9
১২। এবার Horizontal Type Tool (T) সিলেক্ট করে বাটনটার একটা নাম দিন। এবং এই টেক্সট লেয়ারে ডাবল ক্লিক করে নিচের লেয়ার স্টাইল প্রয়োগ করুন।
10
এবার আমরা তৈরী করব ব্যানারটার উপরের অংশ। তবে এর আগে এর বর্তমান অবস্থাটা দেখে নেয়া যাক।
11
১৩। এখন একেবারে প্রথমে আমার যে সেপটি তৈরী করেছিলাম অর্থাৎ সব শেষেরটার আগের লেয়ারটা সিলেক্ট করুন। Ellipse Tool (U) সিলেক্ট করুন এবং নিচের বৃত্তের মত একটা ডিম্বাকৃতির বৃত্ত তৈরী করুন।
12
১৪। এবার Layer > Layer Style > Gradient Overlay এবং একে নিচের মত সেট করুন।
13
১৫। এখন লেয়ারটিতে Right-Click > Create Clipping Mask এ ক্লিক করুন।
14
১৬। এবার আমরা এই ব্যানারে আরো সুন্দর ভাব আনার জন্য আনব। এর জন্য, একটা নিউ লেয়ার তৈরী করুন (Shift + Ctrl + N)এবং Ctrl + প্রথম সেট লেয়ালে ক্লিক করুন। দেখবে একটা সিলেকশন তৈরী হয়েছে। এখন নতুন লেয়ারটাতে ক্লিক করুন, Foreground Color #78f3ff করে, Brush Tool (B) সিলেক্ট করুন। এবার ব্রাশ সাইজ 125px করে তারপর এর Hardness: 0% করুন। এই মূহুর্তে, সিলেকশন এরিয়ার উপরের দিকে একই জায়গায় তিনটা ক্লিক করুন। অবশেষে Ctrl + D চেপে সিলেক্ট এরিয়াটাকে ডিসিলেক্ট করুন।
15
১৬। তারপর, আরো কিছু টেক্সট এড করতে হবে। এর জন্য Horizontal Type Tool (T) সিলেক্ট করে “Basic” টাইপ করুন। এর জন্য, ফরগ্রাউন্ড কলারকে অবশ্যই #00a2b6 করে রাখবেন।
এবার, Layer > Layer Style > Inner Glow এবং একে নিচের মত করে সেট করুন।
16
১৭। এখন, Basic Text Layer কে ডুপ্লিকেট করুন (Ctrl + J) এবং একে Move Tool (V) এর সাহায্যে নিচে প্লেস করুন। তারপর এর লেখাকে পরিবর্তন করুন “per month” এর মাধ্যমে, সেই সাথে ফন্ট সাইজও কিছু কমিয়ে নিন (23pt)। এবার, Layer Style থেকে Inner Glow এর কালার #002632 করে দিন।
17
১৮। এখানে আমরা কিন্তু একটা টেক্সট মিস্ করে এসেছি। তা হল প্রাইস। প্রাইসটা এখন আমরা লিখব। এর জন্য Horizontal Type Tool (T) এর সাহায্যে $20 লিখুন, $ টেক্সটাকে 20 থেকে আলাদা করে লিখুন। অর্থ্যাৎ দুইটা টেক্সট লেয়ারে লিখুন এবং 20 টেক্সট এর সাইজ একটু বড় রাখুন।
18
১৯। এখন, 20 টেক্সট লেয়ারে ডাবল ক্লিক করুন এবং নিচের লেয়ার স্টাইলগুলো এপ্লাই করুন।
19
২০। এবার, 20 টেক্সট লেয়ারে Right-Click করে Copy Layer Style এ ক্লিক করুন। তারপর $ লেয়ারে Right-Click করে Paste Layer Style এ ক্লিক করুন। এর ফলে আমাদের দুটি লেয়ারেই একই ইফেক্ট পড়বে।
এবং সেই সাথে আমাদের প্রজেক্টেরও সমাপ্তি ঘটল। নিচে খেয়াল করে দেখুনতো আপনার ফাইনাল রেজাল্টটাও কি আমারটার মত হয়েছে?
20
এবার জেনে নিন কিছু কথা যার মাধ্যমে আপনি আপনার স্কিল ‍বৃদ্ধি করবেন।
১। আপনি প্রতিটা স্টেপ ভালভাবে বুঝে নিন।
২। একটা ইফেক্ট প্রদানের পর আপনার মূল ইমেজের যে পরিবর্তন হয় তার দিকে লক্ষ্য রাখুন এবং ইফেক্টটার কাজ বুঝার চেষ্টা করুন।
৩। একটা টিউটোরিয়াল শেষ করে বসে থাকবেন না। বার বার চেষ্টা করুন। নিজে নিজে কিছু তৈরী করার চেষ্টা করুন।
৪। আরো এডভান্স টিউটোরিয়ালের জন্য বিভিন্ন ইংরেজী টিউটোরিয়াল পড়ুন।
 

ফটোশপের দুই ক্লিকের জাদু! দুই ক্লিকেই 3D কভার! মিস করবেন তো পস্তাইবেন!

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

মনে হয় সবাই ভাল আছেন ? :D ভালো থাকাই ভাল...! আজকে ফটোশপের একটা ম্যাজিক আপনাদের জন্য নিয়ে আসলাম । সাথে ভিডিও টিউটরিয়াল ! :D ভাল না লাগার কোন কারন নাই !
যাই হোক কাজে আসি । এটি মুলত ফটোশপের একশন । এগুলো দিয়ে সহজেই বিভিন্ন কভার তৈরি করতে পারবেন । তাহলে আসুন প্রথমে এর কিছু ঝলক দেখে নেই !


এইবার আসেন টিউটরিয়াল এর পালা নিচের ভিডিও টা দেখলে সব ক্লিয়ার ! সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন !
http://youtu.be/6hk6D6oF1Jo
Download video from Mediafire - http://www.mediafire.com/?pdg3woai84p66vp
সব শেষ ! এইবার ডাউনলোড এর পালা 
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger