Latest Post
information.. লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
information.. লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Windows 8 Release Review!! Windows এর সবচেয়ে স্পিডি ও নির্ভরযোগ্য ভার্সন Windows 8

হঠাৎ করেই মাইক্রোসফ এর ব্লগে দেখলাম windows release review !! serial key সহ বেশি কিছু না ভেবেই ডাউন লোড করলাম । ইনডোস সেটাপ দিতে মাত্র ১০মিনিট সময় লাগলো , তখনই ভেবেনিলাম এইবার কিছু একটা পেয়েছি !! যায় হোক স্কীর্ন শর্টগুলোর মার্ক করা স্থানগুলো ভালো মতন দেখবেন , আসা করছি উপকৃত হবেন ।

ফার্স্ট ইন্টারফেসঃ/র্স্টাট ইউনডো

ইউনডোস ৭ ব্যবহারের অভিজ্ঞতা নেই বললেও চলে , কিন্তু ৮ আমার এতোই ভালো লেগেছে যে , review প্যাক শেষ হয়ে গেলে প্রোয়জনে পেইড প্যাক ই ব্যবহার করবো ।এছাড়াও awesome ! ইন্টারফেস পাবেন পুরো ইউনডোস ব্যবহার করলে !!!

খুবই সহজ অপারেটিং সিস্টেমঃ

সিটিংস টা দেখুন , দেখে মনে হবে ১/২ এর বাচ্চারা ও খুবই সহজে এটি অপারেট করতে পারবে :)

 ডাউনলোড করবেন যেভাবেঃ

ডাউনলোড খুবই সহজ , শুধু মাত্র আপনার মেইল ও কান্টি নির্বাচন করে আপনার বিট অনুযায়ী ডাউনলোড করে নিন ।এখানে ক্লিক করে  মাইক্রো সফট এর অফিসিয়াল সাইট এ প্রবেশ করুন , ভাববেন না রিভিও প্যাক এর সিরিয়াল key উম্মুক্ত করে দিয়েছে সবার জন্যে ! এতএব জেনুইন ইউনডোসের স্বাদ নিতে ভুল করবেন না ।
অনেকেই মনে করে থাকতে পারেন , যেহুতু এটা ইউনডোস সেভেন এর চেয়েও আপডেট ভার্সন এতএব ভারীকোন ওএস হবে , আসলে এই ধারনাটি সম্পূন্য ভুল , ইউনডোস সেভেন এর চেয়ে অনেক সহজ ও অধিক সুবিধে পেলেও পিসি ফাস্ট থাকেবে সেভেন এর চেয়ে কমপক্ষে ৮০%  তাহলে এবার দেখি মেমরী ইউজেজ কেমন হবেঃ

ডাউনলোড কৃত অবস্থায় পিসির ইউজেসঃ

ডাউলোড অবস্থায় পিপির ইউজেস দেখুন , আমি আপনাকে একটি বিষয় নিশ্চিত করতে পারি , আপনার যদি আমার মতো পুরান পিপি (পেন্টিয়াম ৩ ) ও হয় , তাহলে কখন ও আপনার পিসি স্লো করবে না , আর কোর i 7  এর কথা আপনার বুইঝা লইয়েন।

সফট ইনিস্টলেশনঃ

আমার একটা ধারনা ছিল যে ইউনডো ৮ যেহুতু নতুন ওএস অতএব এটি’র সব সফট পেতে কিছু দিন সময় লাগবে , আসলে সে গুড়ে বালি :(   আপি আপনাকে ১০০% নিশ্চিয়তা দিতে পারি আপনি xp তে যেই সফট ইনিস্টল করেছিলেন ইউনডোস ৮  এ সেটাই করতে পারবেন , সতরাং সফট ইনিস্টল নিয়ে কোন সমস্যাই থাকছে না ,
ওহ্ থুক্কু ! একটু ভুল কইয়া ফালাইছি :P   আপনি এখানে এন্টিভাইরাস সফট ইনিস্টল করতে পারবেন না , আমি নিজেও এটা নিয়ে সমস্যাই ছিলাম এবং ফেবুতে একটি স্ট্যাটাস দিয়
তখন সাকিল ভাই আমাকে ইনসিউর করে, যে  ইউনডোস এইট এর সাথে লাইসেন্স এবং MSE ইনপুর দেওয়াই আছে :) ধন্যবাদ সাকিল ভাইকে ।

পাওয়ারফুল এন্টিভাইরাসঃ

এন্টিভাইরাসটি মূলত ফ্রি তবে শর্তহলো মাইক্রো সফট এর রেজিস্টারকৃত  গ্রাহক হতে হবে , আমরা অনেকেই ফেইক সিরিয়াল key দিয়ে ইউনডোস জেনুইন করে থাকি কিন্তু ধরা খাইছেন তখনই যদি MSE চালাইতে বসছেন !? এটি’র সম্পর্কে পরিচিত করার কোন সুযোগ নাই , আপনার সবাই জানেন এটির কার্যক্ষতমা সম্পর্কে ।

আসলে আপনি ইউনডোস ৮ এ !! একটু বেশিই পাবেন ,
আরেকটা কথা ইতিমধ্যে যারা ভাবছেন যে রিভিও প্যাক এর মেয়াদ ফুরাইগেলে সমস্যা হবে , তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই , আপনার দেখা মতো এমন কোন সফট পেয়েছেন কি যেটার লাইসেন্স , কীজেন , বা অন্য কোন ভাবে এটা আপনি ইউজ করতে পারেন নি ? সুতরাং হতাশার কিছু নেই ।
তবে আমি আপনাদের কে অনুরোধ করবে এটা রিলিজ হলে আপনার অবশ্যয় কিনে ব্যবহার করবেন ।  আর আমি যতটুকু জানি এটির দাম এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও খুবই কমদামে এটি বাজারে ছাড়া হবে । অতএব এইনজয়........
 

খুব সহজে ও দ্রুত আপনার ব্লগ বা ওয়েবসাইটকে বেশ কয়েকটি সাইটের সার্চ ক্যাটাগরিতে যুক্ত করুন

বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
আমাদের প্রায় সকলেরই ছোট বড় ব্লগ বা ওয়েবসাইট রয়েছে । আমরা আমাদের ব্লগ বা ওয়েবসাইটকে বিস্তার করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করে থাকি । তার মধ্যে একটি কোশল হল সার্চ ক্যাটাগরির মাধ্যমে বিস্তার করা । সার্চ ক্যাটাগরি বলতে আপনার ব্লগ বা ওয়েবসাইট Google, Yahoo বা অনান্য বিভিন্ন সার্চিং সাইটে যুক্ত করা । সার্চিং সাইট গুলোতে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে যুক্ত করলে ব্লগ বা ওয়েবসাইট সার্চ করা মাত্র তা অতি সহজেই সকলে পেয়ে যাবে ।
বন্ধুরা আজ আমি আপনাদের ব্লগ বা ওয়েবসাইটের জন্য সুন্দর একটি সাইট উপহার দেব । এই সাইটটির মাধ্যমে আপনি অতি সহজে আপনার ব্লগ বা ওয়েবসাইটকেundefined
  • Yahoo
  • Google
  • Bing
  • Alo.
  • Lycos
  • Go
  • Web Crawler
  • Excite
  • Altavista
  • Dogpile
সাইট গুলোর সার্চ ক্যাটাগরিতে যুক্ত করতে পারবেন ।
প্রথমে এই লিংকে ক্লিক করুন । ৫ সেকেন্ড অপেক্ষা করার পর Skip AD এ ক্লিক করুন । এখন সাইটটিতে ঢুকে গেলে দুটি বক্স দেখতে পাবেন । এখন প্রথম বক্সে আপনার ব্লগ বা ওয়েবসাইটের নাম বসান এবং দ্বিতীয় বক্সে আপনার ই-মেইল ID বসান এবং Submit এ ক্লিক করুন । আপনার কাজ শেষ এখন আপনার ব্লগ বা ওয়েবসাইটকে সার্চ করে দেখুন । সার্চের আগে আপনার সাইট চলে আসবে ।
 

দ্রুতভাবে ডাউনলোড কিংবা আপগ্রেড করে নিই - ফায়ারফক্স ও থান্ডারবার্ডের ১৪তম সংস্করণ উন্মুক্ত!আসুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। বোধ হয় বেশ কয়েকদিন পরে পিসি হেল্প লাইনে পোষ্ট করতে বসেছি। মূলত নিজের ব্যক্তিগত কর্মব্যস্ততা ও লেখাপড়ার চাপের কারনে প্রায় ৫ দিনের মত সময় দিতে পারিনি।এখনও লেখাপড়ার ভালই চাপ রয়ছে তবে কিছুটা শিথীলতা ভাব। যাইহোক পূর্বেই আপনাদের বলেছিলাম এবং এখনও বলছি পিসি হেল্পলাইনে যতটুকু আমি ও আমার বন্ধুরা বসার সময় পাব সেই সময়টুকু পোষ্টগুলো পাবলিশ ও কমেন্ট করাবার চেষ্টা করব (ইনশা-অআল্লাহ)। আজকের দিনের যে পোষ্ট গুলো দিব তা অনেকটা প্রযুক্তি বিষয়ক আলোচনা রিভিউ। এখানে কোন কাজের নির্দেশনা না থাকলেও আপগ্রেড হিসাবে যতটুকু তথ্য জানতে পারবেন তা অনেকেরই কাজে আসতে পারে বলে মনে করছি।আমরা অনেকেই ওয়েব সাইট দেখার ও মেইল ক্লায়েন্ট হিসাবে ২টি সফটওয়্যার ব্যবহার করে থাকি তাহল- ফায়ারফক্স ও থান্ডারবার্ড। সবার কাছেই সমান জনপ্রিয় এই সফটওয়্যারটি। বর্তমানে মজিলাতো প্রায় প্রতিমাসেই নতুন সংস্করন অবমুক্ত করছে। অনেকের কাছেই এটি অনেকটা বিরক্তিকর ব্যাপার। কেননা, প্রায় ৫ মাসের ব্যবধানে তারা ৪/৫ বার সংস্করন আপগ্রেড করেছে। বর্তমানে মজিলার অবস্থান ইন্টারনেট এক্সপ্লোরারের পরেই। কম্পিউটার বিশেষজ্ঞরা অনেকটা আশাবাদী দ্রুতভাবেই মজিলা ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে যাবে। বর্তমানে ১ম স্থান ধরার জন্য ছুই ছুই অবস্থা।
যাইহোক সেই প্রেক্ষিতে আপনারা হয়ত শুনেছেন যে- সম্প্রতি ফায়ারফক্স ব্রাউজারের ১৩তম সংস্করণ উন্মুক্ত করেছে মোজিলা ফাউন্ডেশন। মোজিলার এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন সংস্করণে সিনক্রোনাইজ সুবিধা উন্নত করা হয়েছে। এর ফলে এক কম্পিউটারের ট্যাব, পেজ, হিস্ট্রি, প্রেফারেন্স, বুকমার্ক, পাসওয়ার্ড অন্য কম্পিউটার থেকেও ব্যবহার করা যাবে। তবে, এ জন্য আলাদাভাবে অ্যাড-অন চালু করতে হবে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস জানিয়েছে, কম্পিউটারের মধ্যে সহজে যোগাযোগ বাড়াতেই নতুন সংস্করণে এ সুবিধা যুক্ত করেছে মোজিলা।

নতুন সিনক্রোনাইজ ব্যবস্থা ছাড়াও মোজিলার ১৪তম সংস্করণে পেজ ইনসপেক্টর থ্রিডি ভিউয়ের মতো নতুন কিছু ডেভেলপমেন্ট টুল যুক্ত হয়েছে। এই টুল ব্যবহার করে ওয়েবসাইটের কাঠামো দেখা যাবে। এ ছাড়া স্টাইল এডিটর টুল থেকে ক্যাসকেডিং স্টাইল শিট (সিএসএস) ভাষাও সম্পাদনা করা যাবে।
ফায়ারফক্স ব্রাউজারের ১৩তম সংস্করণে সাইলেন্ট আপডেট ও স্বয়ংক্রিয় ফিচার আপডেটের কথাও জানিয়েছে মোজিলা ফাউন্ডেশন।
অবশ্য, উক্ত পদ্ধতি বর্তমানে গুগলের ক্রোম ব্রাউজারে রয়েছে।
অপরদিকে ফায়ারফক্সের ১৩তম সংস্করণ ছাড়াও মোজিলা তাদের বিনামূল্যের ই-মেইল সফটওয়্যার থান্ডারবার্ডের ১৩তম সংস্করণও উন্মুক্ত করেছে। সফটওয়্যারটির অনেক ত্রুটি সারিয়ে উন্নত করা হয়েছে বলেই মোজিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। থান্ডারবার্ড সফটওয়্যারটি মাইক্রোসফট আউটলুকের মতো একটি সফটওয়্যার।
আসুন এক নজরে জেনে নিই ফায়ারফক্স ও থান্ডারবার্ডের কি সুবিধা রয়েছে-

ফায়ারফক্স ও থান্ডারবার্ডের -
১। নতুন সংস্করণে সিনক্রোনাইজ সুবিধা উন্নত করা হয়েছে
২। নিত্যনতুন প্লাগইনস/ Addons ব্যবহার করা যাবে
৩। অটোমেটিক আপডেট/আপগ্রেড করা যাবে।
৪। সিকিউরিটি প্রটেক্ট আরো উন্নত করা হয়েছে
৫। নিত্য নতুন ইন্টারফেস, ট্যাব ব্যবহার করা যাবে।
৬। পূর্বের ভার্সনের থেকে অনেক গতিময় ও ক্রটিগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
৭। পূর্বে তো পিসি ভারী করতো না, বর্তমানেও করবে না।
৮। নেটে কম কিলোবাইট স্পেস ব্যবহার করবে। সুতরাং নেট বিলের অযথা অপচয় হবে না …….ইত্যাদি।
যারা আগ্রহীগন তারা ফায়ারফক্স ও থান্ডারবার্ড এর নতুণ ভার্সন ইনষ্টল ও আপগ্রেড করতে এই লিংকে ক্লিক করুন-
 

বিজ্ঞাপন দিন বিনামূল্যে কোন কিছু সম্পর্কে ও বিশ্বব্যাপী ব্রডকাস্ট করুন

বিশ্বব্যাপী ব্রডকাস্ট করুন ,আপনার বিজ্ঞাপন । বিনামূল্যে কোন কিছু সম্পর্কে যেমন জবস,কৃষি ও পশুসম্পদ, ইলেকট্রনিক্, যানবাহন,সেবা,টিউটর, হাউজিং ও যে কোন বিষয়ে  বিনামূল্যে আপনার বিজ্ঞাপন পোস্ট
 https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSZMgqCDUTJsfINQceyQ_9NGvULxI0q4aRHwtQyXdB9BpDgmvYH4gQBMKbBpg
করুন http://elahan.com/dating/ads/ এই ঠিকানায়।সামাজিক যোগাযোগের সাইট Alove আবার একটি নতুন অপশন যা ই-কর্মাস ভিত্তিক ads নামের সেবা চালু করল।এখানে যে কেউ সব বিষয়ে বিজ্ঞাপন পোস্ট করতে পারবে।বিক্রয়ের জন্য গাড়ী,ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল,শাড়ী, To-Let,Flat,আরো অনেক কিছু বিষয়ে  বিজ্ঞাপন দিতে পারবে।
 

জেনে নিন ওয়েবসাইট যেভাবে কাজ করে

দয়া করে পড়ে কমেন্টে আমাকে আরো বলুন এবং ভুল করলে তা জানান আমাকে।
এটা মূলত জানার জন্য একটা টিউন। আমি ওয়েবসাইট এর ভূবনে একদম নতুন। কিভাবে ওয়েবসাইট তৈরী করতে হয় তাও ঠিক জানি না। তবে আজকে কলেজ থেকে বাসায় আসার পথে এটা নিয়ে চিন্তা করতেছিলাম। আমার নিজের চিন্তাধারার কথা এখন আপনাদের আমি বলব। তবে একটা অনুরোধ রইল অভিজ্ঞদের প্রতি। আমার এই টিউন যদি ভুল অথবা কোন সংসাশোধনের দরকার পড়ে তাহলে কমেন্ট করে জানাবেন।
https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSwSl8Nrsu-T4O-QuCXLEbXVSZV-4o_w3HHG4Zkm3KE19KN7KB78g
যেকোন ওয়েবসাইটের একটা নিদিষ্ট ডোমেইন নেম থাকে। ওয়েবসাইটের তথ্য গুলো নেটে আপলোড করতে হয়। সকল ওয়েবসাইট অসংখ্য লিঙ্ক এর সমষ্টি। হোমপেজ হচ্ছে প্রথম এবং প্রধান পেজ। এখানে থাকে একটা ওয়েবসাইটের সকল তথ্য। আমার মতে সেই ওয়েবসাইট সবচেয়ে সুন্দর যেখানে ওয়েবসাইটটির সকল কন্টেন্ট এর লিঙ্ক হোমপেজে থাকে। এংকর ট্যাগ এর মাধ্যমে লিঙ্ক ক্রিয়েট করা হয়ে থাকে। যারা এইচ টি এম এল জানেন তারা এংকর ট্যাগ সম্পর্কে জানেন। যেকোন তথ্য আপলোডের পর যার মাধ্যমে সেগুলোকে সো করানো হয় বা দেখানো হয় তাকে ওয়েবসাইট বলে।আমি আবার বলছি হোমপেজে থাকে সকল লিঙ্ক। ওয়েব ডিরেক্টরিতে আপনি যে ফাইলগুলো আপলোড করেছেন এখন সেগুলকে দেখানোর জন্য হোমপেজে লিঙ্ক ক্রিয়েট করতে হয়। ওয়েব ডিরেক্টরি বলতে বোঝায় যেকোন স্থান, যেমন আপরার কম্পিউটারের ড্রাইভ টাও কিন্তু একটা ওয়েব ডিরেক্টরি মনে করতে পারেন। এক্সাম্প (xampp) সফটওয়ার টা যারা ব্যবহার করেছেন তারা জানেন। পি এইচ পি সিখতে চাইলে এটা লাগে। মনে করেন আমি একটা ওয়েবসাইট খুলছি যার এড্রেস হলো: www.mathanosto.com আসলে এই নামে কোন ওয়েবসাইট আছে কি না আমি জানি না। এটা শুধু উদাহরন। আমি mathafuta, mathathanda, mathakata এই নামের তিনটা ফাইল আপলোড করেছি। এখন এগুলাকে হোমপেজে অথবা www.mathanosto.com এর যেকোন স্থানে লিঙ্ক এর মাধ্যমে সো করাতে হবে। মনে করুন আমি একই ডিরেক্টরিতে সব জিনিস রেখেছি। একই ডিরেক্টরিতে সকল ফাইল রাখলে খুব সুবিধা হয় , শুধু নাম লিখেই লিঙ্ক ক্রিয়েট করা যায়। কিন্তু এক্সটেনসন হিসেবে আপনাকে বা আমাকে উল্লেখ করতে হবে ফাইলটি কোন ফরমেটে আছে। mathafuta, mathathanda, mathakata সব কিন্তু html ফরমেটে আছে। নিচে দেখুন কিভাবে লিঙ্ক ক্রিয়েট করে ওয়েবসাইডাররা--
<DOCTYPE html>
<head>
<title>mathafuta </title></head>
<a href=”mathafuta.html”>orginal mathafuta</a>
<a href=” mathathanda.html”>orginal mathathanda </a>
<a href=” mathakata.html”>orginal mathakata a</a>
</html>
সব কিছুর মুলে আছে লিঙ্ক। বাস্তবেও তাই , আপনার আমার মাঝে যদি লিঙ্ক না থাকে তবে কী আমাদের মাঝে সম্পর্ক ভালো হবে। তাই লিঙ্কই প্রধান। যেকোন ওয়েবসাইটের পেজ সোর্স দেখলে আপনি বুঝতে পারবেন আরো ভালো করে।
আজকে এ পর্যন্তই আর কিছু মাথাতে আসতেছে না। যারা সিনিয়র তারা যদি আমাকে ডোমেইন এবং হোস্টিং আরো একটু ভালো করে বলেন তাহলে খুব ভালো হয় আমার। এটা নিতান্তই আমার চিন্তা ছাড়া কিছু না। যদি ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখে ভুলটা ধরিয়ে দিলে খুসি হব।
 

সি প্রোগ্রামার পদে চাকুরির জন্য সাক্ষাতকার।

কিছুটা বাস্তব কিছুটা কাল্পনিক ঘটনা নিয়ে সাজিয়েছি লেখাটিকে, এটা গল্পও না, নাটকও না। খামখেয়ালি। তাই সাহিত্য খুজবেন না :) একটু মজা খুজলেই ভালো হবে। শুরু করা যাকঃ
.........
একটা ফার্মের একজন নবীন  সি প্রোগ্রামার লাগবে। ফার্মের একটা নাম দেওয়া দরকার, আচ্ছা। ফার্মের নাম স্মার্ট ডেস্ক [ ও ডেস্কের সাথে মিলিয়ে :) আর স্মার্ট শব্দটা সুন্দর ] স্মার্ট ডেক্স পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তাদের একজন নবীন প্রোগ্রামার লাগবে বলে। এতে অনেকেই চাকরির জন্য আবেদন করেছেন। সবার অবস্থা তো আর লেখা সম্ভব না, আমি একজনের অবস্থা লিখছি। যার নাম শুভ। হুমায়ূন আহমেদের শুভ, সকল কিছু মিল আছে হুমায়ূন আহমেদের শুভ এর সাথে। এ শুভ একজন সি প্রোগ্রামার এই শুধু পার্থক্য। আবদেন অনেকেই করছে কারন স্মার্ট ডেস্ক অনেকে প্রোগ্রামারের জন্য স্বপ্নের  ফার্ম। তাদের মধ্যে বাচাই করে অল্প কয়েকজনকে সাক্ষাতকারের জন্য ঢাকছে। শুভ তাদের মধ্যে একজন।
আজ সাক্ষাতকারের দিন। শুভ এর একটু কনফিডেন্ট আছে, কারন সে সি প্রোগ্রামিং অনেক ভালো করে জানে। সে অনেক গুলো এলগরিদম সিমুলেট করেছে সি দিয়ে যা সাধারনত সি দিয়ে সম্ভব না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে।
অনেকক্ষন বসার পর তাকে ঢাকা হয়েছে। ভিতরে ঢুকে সে কিছুটা অসস্থি বোধ করা শুরু করছে। কি জিজ্ঞেস করে  না করে ইত্যাদি নিয়ে।
সাক্ষাতকার বোর্ডে তিন জন রয়েছেন। তাদের দেখে শুভ একটু ভয় পেয়ে গেছে। এত মোটা মোটা মানুষ হতে পারে, সে আগে জানত না। গোফ ওয়ালা মানুষ দেখলে শুভ এমনিতেই একটু ভয় পায়। এখানে দুই জনেরই গোফ রয়েছে। এরা যেহেতু পোগ্রামারের সাক্ষাতকার নিবে হয়তো এরা পোগ্রামার। প্রোগ্রামারদের চুল বড় হতে দেখেছে, দাড়ি বড় হতে দেখেছে। আজ দেখল পোগ্রামারদের গোফ ও বড় হয়।
প্রথম প্রথম শুভকে সি এর ব্যাসিক কিছু প্রশ্ন করল শুভ সব গুলোর উত্তর সুন্দর ভাবে দিতে পারল। কিছুক্ষন শুভ বসে আছে কেউ কিছু বলে না। সাক্ষাতকার বোর্ডের এক জন আরেক জনের দিকে তাকাচ্ছে। কি যেন ইঙ্গিতে কথা হচ্ছে তাদের। পজেটিভ ইঙ্গিত। শুভ মনে মনে ভাবল হয়তো সে নির্বাচিত হবে এ চাকরির জন্য।
একজন এবার কথা বলে উঠল। সে বলব তোমাকে সি, সি++, জাভা, QT, MySQL, SQLite, Oracle, Windows AIP, ASP, PHP, Linux Red Hat, Ubuntu,  Java Script, HTML, CSS, XML, C#, C# .Net ইত্যাদি সম্পর্কে জানা থাকতে হবে। আর আমাদের ফার্মের বর্তমান ইকোনোমিক অবস্থা ভালো নয়। তাই আমরা তোমাকে শুরুতে মাসে ৪০ হাজার টাকা করে দেব। তোমাকে একটা সু পরিচিত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে।
শুভ বলে উঠল, কিন্তু স্যার আপনারা সি প্রোগ্রামার খুজছিলেন।
উনি বলল, হ্যা আমাদের একজন সি প্রোগ্রামার দরকার।
......... শেষ............. :P
দূর্ভাগ্য, এটাই বাস্তব। :( ফার্মের একটা কাজের জন্য লোক লাগবে। চায় সব বিষয়ে বিশেষজ্ঞ একজন।
 

আসুন চিনে নিই গুগলের কারিগর কে

সবাইকে আমার আন্তরিক ভালবাসা. আশা করি সবাই ভালো আছেন. তো আজ শুনুন গুগল আর সার্গেই ব্রিন আর গল্প. ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না যেন…….
বিশ্বের প্রথম সারির সার্চ ইঞ্জিন গুগলের নাম কে না জানে. এই গুগলের পেছনে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হলেন এই সার্গেই ব্রিন.
সার্গেই ব্রিনের জন্ম রাশিয়ার মস্কো শহরের এক ইহুদি পরিবারে. মাত্র ছয় বছর বয়সে পুরো পরিবার আমেরিকায় চলে আসে. সার্গেই ব্রিনের বাবা ছিলেন একজন গনিতবিধ এবং প্রকৌশল. যিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন.
sargai brin 150x150 আসুন চিনে  নিই  গুগলের কারিগর কে Google 150x150 আসুন চিনে  নিই  গুগলের কারিগর কে


মজার ব্যাপার হলো ব্রিনের মা ইউজেনিয়া ব্রিন ও ছিলেন একজন গনিতবিধ এবং প্রকৌশলী. যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাতে কর্মরত. এরকম বাবা-মায়ের সন্তান যে দারুন কোনো কাজ করবে, তাতো খুবই স্বাভাবিক.
ছোটবেলা থেকেই ব্রিনের ছিল কম্পিউটারের প্রতি প্রবল আকর্ষণ. ৯ বছর বয়সে তার বাবা তাকে জন্মদিনের উপহার হিসেবে দিলেন কমডোর-৬৪ নামের একটি কম্পিউটার. গণিত এবং কম্পিউটার বিষয়ে তার প্রতিভা ইস্কুলের প্রথম দিন গুলোতেই প্রকাশ পেতে লাগলো.
১৯৯০ সালে ইলেনর রুজভেল্ট হাই ইস্কুল থেকে পাশ করে ভর্তি হলেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগে. ১৯৯৩ সালে অত্যন্ত ভালো ফলাফলের সাথে স্নাতক ডিগ্রী সম্পন্ন হলে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেসনের ফেলোশিপ নিয়ে স্নাতকোত্তর পড়াশুনার জন্য ভর্তি হলেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় স্টানফোর্ডে.
১৯৯৫ সালের আগস্ট মাসে তিনি তার স্নাতকোত্তর পড়াশুনা শেষ করেন এবং যথারীতি পিএইচডির জন্য ভর্তি হলেন. কিন্তু আজ অবধি তার গবেষণা শেষ না হবার এবং গুগল কোম্পানিতে তার বিস্তৃত কর্ম পরিধির জন্য ডক্টরেট ডেগ্রী পাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না. তবে যাই হোক এম্প্রেশা ইনস্টিটিউট তাকে একটি অনাররি এমবিএ ডিগ্রী সম্মানিত করে.
স্টানফোর্ড কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্ট – গেইটস ভবন (বিল গেইটস এর নামে) এখানে পিএইচডি শেষ না করেই চলে আসেন সার্গেই ব্রিন.
সার্গেই যখন স্টানফোর্ডে পরেছিলেন, তখনি ইন্টারনেটের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে. ডাটা – মাইনিং এবং প্যাটার্ন – এক্সট্রাকসনের উপর তিনি একাধিক পেপার লিখে ফেলেন. এর পাশাপাশি তিনি একটি সফটওয়ার তৈরী করেন যা টেক্স ফরম্যাট লেখা বৈজ্ঞানিক গবেষণা ওয়েব পেইজে রূপান্তর করতে পারে.
গুললের লোগো – জটিল ডিজাইন না জানার কারণে সহজ করেই তৈরী করা হয় এটি, যা পরে ব্রান্ডের সমান জনপ্রিয়তা পায়.
সার্গেইর জীবনের একটি অন্যতম মুহূর্ত হলো যখন তিনি গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সন্নিদ্ধ্যে এলেন. তাদের দুজনের আগ্রহের মাঝে মিল ছিল অনেক এবং তারা খুব শীঘ্রই লিখে ফেলেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেপার যার নাম যার নাম ছিল – “দি এনাটমি অফ এ লার্জ – এস্কেল হাইপার টেএক্সুআল ওয়েব সার্চ ইঞ্জিন”. এই পেপারটি আজও স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়তম একটি প্রকাশনা.
মাত্র ৩২ বছর বয়সে সম্পূর্ণ নিজ উদ্যোগে, নিজের প্রতিষ্ঠিত কোম্পানি (ল্যারি পেজের সাথে) গুগলে কাজ করে ১২.৯ বিলিয়ন ডলারের সমমূল্যের সম্পদের অধিকারী এখন এই সার্গেই ব্রিন. ১৯৯৪ সালে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় স্টানফোর্ডের পড়াশুনা বাদ দিয়ে ল্যারি পেজের সাথে এক বন্ধুর গ্যারেজে গড়ে তোলেন গুগল কম্পানির সার্ভার. আর মাত্র এক দশকে গুগল হলো সার্চ ইঞ্জিনের প্রতিশব্দ. সময়ের সাথে সাথে নিত্য নতুন পণ্য ও সেবা যোগ করে গুগল প্রতিনিয়ত নিজেদের আকার ও উপযোগিতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে.
১০ কে ১০০ তা ১০ দিয়ে গুন করলে – এই সংখ্যা টা কে বলে গুগল. এখান থেকেই গুগল নামটি এলো.
মাইক্রোসফট সহ বিশ্বের অনেক বড় কোম্পানিই গুগলকে কিনে নিতে চেয়েছিল. কিন্তু কারো চাপের মুখেই মাথা নত করেননি প্রতিভাবান সার্গেই ব্রিন এবং তার বন্ধু ল্যারি পেজ.
গণিতের সাথে রয়েছে গুগলের অবিচ্ছেদ্য সম্পর্ক. তাইতো বিশ্বের সেরা প্রোগ্রামাররা গুগলে কাজ করাটাকে সম্মানের প্রতীক বলে মনে করে.
 

“সকল ভার্সিটি ভর্তির খুঁটিনাটি.PDF” ভার্সিটি ভর্তির নিয়মকানুন/তথ্য নিয়ে ঝামেলার দিন শেষ!! নিয়ে নিন

 https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcQJNQ3Jwb-ZC5GnBZFbKJEqteV1z6RHpT36D_OscO-HG-HBw0vy
আস্সালামু আলাইকুম!! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌ ভালোই রাখছেন আপনাদের। আমি আলহামদুলিল্লাহ!! 

কাজের কথায় আসি। ১৮ তারিখে এইচ.এস.সি এর রেসাল্ট দিছ্ছে। ভারসিটিতে ভর্তি নিয়ে সবারই মাথা পুরাই গরম!! তার উপর অনেকেই ভারসিটিতে ভর্তির নিয়ম কানুন/প্রোয়োজনীয় তথ্যাদি জানেন না তাদের অবস্থাতো (গরম)^2 !! তাই যাদের অবস্থা (গরম)^2 তাদের অবস্থার উন্নতি সাধনে নিয়ে এলাম....

টিং...........
টিং..........
টিং.........
টিং........
টিং.......
টিং......
টিং.....
টিং....
টিংংংংংংংং......

" সকল ভার্সিটি ভর্তির খুঁটিনাটি.pdf" এই তথ্যমূলক বইটি।

এখানে বাংলাদেশের সকল ভার্সিটির ভর্তি সংক্রান্ত তথ্যাদি,কোর্সের বিষয় সমূহ, মানবন্টন, পরীক্ষা পদ্ধতি, ওয়েব অ্যাড্রেস ইত্যাদি অনেক সুন্দরভাবে সমন্বিত করা আছে।
বইটি ডাউনলোড করুন এখান থেকে    http://www.mediafire.com/view/?l8ywc57mtttc23i
ভাল লাগলে দয়া করে একটা কমেন্ট কোইরেন..
 

হাজার কোটি টাকা নিয়ে উধাও..

 undefined


 
সাহাদাত হোসেন পরশ/রাজীব আহাম্মদ

প্রতারণা করে এক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ইন্টারনেটভিত্তিক আউট সোর্সিং প্রতিষ্ঠান ডোলেন্সারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রোকন ইউ আহমেদসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। অন্যরা হলেন, ডোলেন্সারের পরিচালক (অর্থ) নজরুল ইসলাম ও চেয়ারম্যান নাজমুল হাসান। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সস্ত্রীক সিঙ্গাপুর পালিয়েছেন ডোলেন্সারের এমডি। ডিজিটাল প্রতারণার ঘটনায় প্রতিষ্ঠানটির এমডিসহ ১৭ জনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় দুটি মামলা হয়েছে। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা।
ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে টাকা আয়ের লোভনীয় ফাঁদ পেতে ডোলেন্সার আউট সোর্সিং নামে একটি কোম্পানি অবৈধভাবে প্রায় এক হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করে। এরপরই মোটা অঙ্কের এ টাকা নিয়ে পালিয়ে গেছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তাসহ শীর্ষ কর্মকর্তারা। এ পরিস্থিতিতে রাজধানীসহ সারাদেশে ডোলেন্সারের ৬৫ হাজার গ্রাহক চরম অনিশ্চয়তায় দিন পার করছেন।
ইন্টারনেটে ওয়েবসাইট লিজ নিয়ে ২০১১ সালের ১৯ জুন ক্লিক করেই টাকা আয়ের লোভনীয় ফাঁদ পাতে ডোলেন্সার। 'ক্লিক টু আর্ন'_ এমন প্যাকেজের মাধ্যমে বলা হয়েছিল, ৭ হাজার টাকা জমা দিয়ে হিসাবে নম্বর খোলা হলে প্রতিদিন ৭০ টাকা পাওয়া যাবে। ওয়েবসাইট লিজিং প্যাকেজে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে দিনে ১৭৫ টাকা। এমন লোভনীয় ফাঁদে পড়েন হাজার হাজার বেকার তরুণ। প্রথমদিকে কিছুদিন ডোলেন্সার তাদের গ্রাহকদের কিছু টাকা পরিশোধ করে 'বিশ্বাস' অর্জনের চেষ্টা করে। এরপরই গ্রাহকদের সঙ্গে তাদের প্রতারণা শুরু হয়।
প্রতারণার শিকার আরিফ হোসেন সমকালকে বলেন, 'আমি ২ কোটি টাকা বিনিয়োগ করে এক টাকাও ফেরত পাইনি। আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ করে টাকা এনে ডোলেন্সারে বিনিয়োগ করি। টাকা ফেরত না পাওয়ায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছি। আশা করি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের টাকা ফেরত পেতে সহায়তা করবে। ডোলেন্সার নামে ভুয়া প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন রোকন ইউ আহমেদ, নজরুল ইসলাম ও নাজমুল হাসান। রোকন ছিলেন ডোলেন্সারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী। সম্প্রতি স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর পালিয়ে গেছেন রোকন। তার অন্য দুই আত্মীয় ডোলেন্সারের পরিচালক (অর্থ) নজরুল ইসলাম ও চেয়ারম্যান নাজমুলও গা-ঢাকা দিয়েছেন।
প্রতারণার শিকার একাধিক ব্যক্তি ও ধানমণ্ডি থানার ওসি আনোয়ার হোসেন সমকালকে জানান, ধানমণ্ডির আলতা প্লাজায় ১০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে কার্যালয় খুলে ইন্টারনেটে প্রতারণা শুরু করে ডোলেন্সার। প্রতিদিন শত শত গ্রাহক ইন্টারনেটে হিসাব খুলে তাদের প্রতারণার জালে পা দেয়। পরে গ্রাহকদের টাকা না দিয়ে গা-ঢাকা দেন ডোলেন্সারের কর্তাব্যক্তিরা। এরপর গ্রাহকরা রাজধানীসহ সারাদেশে ডোলেন্সারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। এ ঘটনায় ধানমণ্ডি থানায় দুটি মামলা করা হয়েছে।
দৈনিক ১০০টি ওয়েবসাইটের লিংক দিয়ে থাকে ডোলেন্সার। সেই লিংকগুলোতে ক্লিক করতে হয়। প্রতিটি লিংকে ৩০ সেকেন্ড করে থাকতে হয়। প্রতি ক্লিকে এক সেন্ট আর ১০০ ক্লিকে এক ডলার। কোনো সদস্য নতুন সদস্য বানাতে পারলে ৫ শতাংশ কমিশন। অর্থাৎ সেই এমএলএম পদ্ধতি।
মামলা-গ্রেফতার : ডোলেন্সারের প্রতারণার ঘটনায় ধানমণ্ডি থানায় দায়ের করা মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন_ রোকন ইউ আহমেদ, নজরুল ইসলাম, নাজমুল হাসান, রাজা মিয়া, শাকিল, আবদুল্লাহ আল মামুন, সাইমুম, খালেদ, রুশু, নূরে আলম সিদ্দিকী, শিবলু, রানা প্রমুখ। ধানমণ্ডি থানা পুলিশ এরই মধ্যে ডোলেন্সারের প্রতারণার ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নুরুল বশির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি ডোলেন্সারে চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার পরিদর্শক অশোক কুমার চৌহান সমকালকে বলেন, অভিযুক্তদের গ্রেফতারে এরই মধ্যে একাধিক জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। ডোলেন্সারের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে সংশ্লিষ্ট একাধিক জায়গায় চিঠি পাঠানো হয়েছে। তবে আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে, চিঠি দেওয়ার আগেই ডোলেন্সারের ব্যবস্থাপনা পরিচালক তার স্ত্রীসহ সিঙ্গাপুর পালিয়ে গেছে। ডোলেন্সারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাংক হিসাব জব্দ করার প্রক্রিয়া আমরা শুরু করব।
বর্তমানে বাংলাদেশে আরও কিছু প্রতিষ্ঠান ডিজিটাল প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এসব প্রতিষ্ঠান হলো_ ব্রাভো আইটি, ল্যান্সটেক, অনলাইন অ্যাড ক্লিক, পেইড টু ক্লিক, সেফটি ক্লিক, স্কাইলেন্সার, পিটিসি ফর বিডি, অ্যাড সোর্সিং, ক্লিক টু পেইডসহ অন্তত ৩০টি প্রতিষ্ঠান। নিজেদের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা করছে এসব প্রতিষ্ঠান, যাদের বেশির ভাগেরই নেই কোনো প্রতিষ্ঠানিক ভিত্তি বা অফিস।
এ ব্যাপারে ডোলেন্সারের একাধিক কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। ডোলেন্সারের ধানমন্ডি ও কলাবাগান কার্যালয়ও বন্ধ পাওয়া গেছে।
 

জানা দরকার-জেনে নিন, কে কোন গ্রুপের রক্ত নিতে পারবেন এবং কোন গ্রুপের রক্ত দিতে পারবেন?




undefined
সবাইকে সালাম জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি। অনেক দিন পর ভালোভাবে ব্লগে বসতে পারলাম। সামনে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন।


একটা বিষয় শেয়ার করার খুব তাগিদ অনুভব করছিলাম ক'দিন থেকেই। তাই আজ শেয়ার করার নিমিত্তে পোস্ট লিখা।

আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে, শুধু মাত্র রক্তের গ্রুপ হুবহু মিলে গেলে রক্ত প্রদান বা গ্রহণ করা যায়। হুম, ধারণাটা আংশিক সত্য। তবে, জরুরী প্রয়োজনে বা রক্ত স্বল্পতার কারণে অনেক সময় অন্য গ্রুপের রক্ত ম্যাচিং করে শরীরে প্রবেশ করানো যায়।

আমরা যদি এ বিষয়ে একটা সম্যক ধারণা রাখি তবে, রক্ত প্রয়োজন সংক্রান্ত অনেক সমস্যা সহজে মোকাবেলা করতে পারবো।

নিচের চিত্রটি ভালো করে লক্ষ করুন। আশা করি চিত্র দেখলেই বুঝতে পারবেন। চাইলে চিত্রটি আপনার কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারেন।




undefined


সবার জন্য শুভকামনা রইলো!!
 

জেনে নিন-বিশ্বের প্রথম ওয়েব সাইট আর প্রথম ওয়েব ডেভেলপার কে আপনি জানেন?

প্রতি নিয়ত আমরা ইন্টারনেট ব্যাবহার করছি । ওয়েব সাইট দেখছি , কেও কেও ডেভেলোপ করছি । কিন্তু কখন ও কি জানতে চেয়েছি বিশ্বের প্রথম ওয়েব সাইট কে বানিয়েছে ? আজকে আমি আপনাদের এই সম্পর্কে জানাব ।
Tim Berners-Lee , একজন বিজ্ঞানী CERN এ কর্মরত থাকা অবস্থায় বিশ্বের প্রথম ওয়েব সাইট তৈরি করেন ।তিনি World Wide Web (WWW) আবিষ্কার করেন ১৯৮৯ সালে ।

প্রথম ওয়েবসাইট তৈরি করার মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞানী দের মধ্যে তথ্য আদান প্রদান করা বিভিন্ন বিশ্ব বিদ্যালয় এ কর্মরত এবং বিভিন্ন রিসার্চ  সেন্টার এর মধ্যে । CERN  হচ্ছে  ইউরপিয়ান  নিওক্লিয়ার রিসার্চ  সেন্টার ।
প্রথম ওয়েব ব্রাউজার ছিল প্রথম  editor.  সমস্যা ছিল যে  এটা সুধু  NeXTStep operating system এ চলত ।


প্রথম ডোমেইন নাম ছিল Symbolics.com । ১৯৯৩ সালের কথা। এই বসর যা এর XF.com এর কাছে বিক্রি হয়ে যাচ্ছে । এখন Aron Meystedt এই ডোমেইন এর মালিক এই ডোমেইন সুধু ব্লগ এর কাজে ব্যাবহার করছে ।
নিচের এই ডোমেইন গুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো ডোমেইন যা কিনা তাদের registration  অনুযায়ী দেয়া হল ।
  • 1. ---15 Mar 1985 Symbolics.com
  • 2. ---24 Apr 1985 BBN.com
  • 3. ---24 May 1985 Think.com
  • 4. ---11 Jul 1985 MCC.com
  • 5. ---30 Sep 1985 DEC.com
  • 6. ---07 Nov 1985 Northrop.com
  • 7. ---09 Jan 1986 Xerox.com
  • 8. ---17 Jan 1986 SRI.com
  • 9. ---03 Mar 1986 HP.com
  • 10. --05 Mar 1986 Bellcore.com
  • 11. --19 Mar 1986 IBM.com
  • 12 --19 Mar 1986 Sun.com
  • 13. --25 Mar 1986 Intel.com
  • 13. --25 Mar 1986 TI.com
  • 15. --25 Apr 1986 ATT.com
  • 16. --08 May 1986 GMR.com
  • 16. --08 May 1986 TEK.com
  • 18. --10 Jul 1986 FMC.com
  • 18. --10 Jul 1986 UB.com
  • 20. --05 Aug 1986 Bell-ATL.com
  • 20. --05 Aug 1986 GE.com
  • 20. --05 Aug 1986 Grebyn.com
  • 20. --05 Aug 1986 ISC.com
  • 20. --05 Aug 1986 NSC.com
  • 20. --05 Aug 1986 Stargate.com
  • 26. --02 Sep 1986 Boeing.com
  • 27. --18 Sep 1986 ITCorp.com
  • 28. --29 Sep 1986 Siemens.com
  • 29. --18 Oct 1986 Pyramid.com
  • 30. --27 Oct 1986 AlphaCDC.com
  • 30. --27 Oct 1986 BDM.com
  • 30. --27 Oct 1986 Fluke.com
  • 30. --27 Oct 1986 Inmet.com
  • 30. --27 Oct 1986 Kesmai.com
  • 30. --27 Oct 1986 Mentor.com
  • 30. --27 Oct 1986 NEC.com
  • 30. --27 Oct 1986 Ray.com
  • 30. --27 Oct 1986 Rosemount.com
  • 30. --27 Oct 1986 Vortex.com
  • 40. --05 Nov 1986 Alcoa.com
  • 40. --05 Nov 1986 GTE.com
  • 42. --17 Nov 1986 Adobe.com
  • 42. --17 Nov 1986 AMD.com
  • 42. --17 Nov 1986 DAS.com
  • 42. --17 Nov 1986 Data IO.com
  • 42. --17 Nov 1986 Octopus.com
  • 42. --17 Nov 1986 Portal.com
  • 42. --17 Nov 1986 Teltone.com
  • 42. --11 Dec 1986 3Com.com
  • 50. --11 Dec 1986 Amdahl.com
  • 50. --11 Dec 1986 CCUR.com
  • 50. --11 Dec 1986 CI.com
  • 50. --11 Dec 1986 Convergent.com
  • 50. --11 Dec 1986 DG.com
  • 50. --11 Dec 1986 Peregrine.com
  • 50. --11 Dec 1986 Quad.com
  • 50. --11 Dec 1986 SQ.com
  • 50. --11 Dec 1986 Tandy.com
  • 50. --11 Dec 1986 TTI.com
  • 50. --11 Dec 1986 Unisys.com
  • 61. --19 Jan 1987 CGI.com
  • 61. --19 Jan 1987 CTS.com
  • 61. --19 Jan 1987 SPDCC.com
  • 64. --19 Feb 1987 Apple.com
  • 65. --04 Mar 1987 NMA.com
  • 65. --04 Mar 1987 Prime.com
  • 67. --04 Apr 1987 Philips.com
  • 68. --23 Apr 1987 Datacube.com
  • 68. --23 Apr 1987 Kai.com
  • 68. --23 Apr 1987 TIC.com
  • 68. --23 Apr 1987 Vine.com
  • 72. --30 Apr 1987 NCR.com
  • 73. --14 May 1987 Cisco.com
  • 73. --14 May 1987 RDL.com
  • 75. --20 May 1987 SLB.com
  • 76. --27 May 1987 ParcPlace.com
  • 76. --27 May 1987 UTC.com
  • 78. --26 Jun 1987 IDE.com
  • 79. --09 Jul 1987 TRW.com
  • 80. --13 Jul 1987 Unipress.com
  • 81. --27 Jul 1987 Dupont.com
  • 81. --27 Jul 1987 Lockheed.com
  • 83. --28 Jul 1987 Rosetta.com
  • 84. --18 Aug 1987 Toad.com
  • 85. --31 Aug 1987 Quick.com
  • 86. --03 Sep 1987 Allied.com
  • 86. --03 Sep 1987 DSC.com
  • 86. --03 Sep 1987 SCO.com
  • 89. --22 Sep 1987 Gene.com
  • 89. --22 Sep 1987 KCCS.com
  • 89. --22 Sep 1987 Spectra.com
  • 89. --22 Sep 1987 WLK.com
  • 93. --30 Sep 1987 Mentat.com
  • 94. --14 Oct 1987 WYSE.com
  • 95. --02 Nov 1987 CFG.com
  • 96. --09 Nov 1987 Marble.com
  • 97. --16 Nov 1987 Cayman.com
  • 97. --16 Nov 1987 Entity.com
  • 99. --24 Nov 1987 KSR.com
  • 100. 30 Nov 1987 NynexST.com
কিছু মানুষ আছে যাদের অবদান কখন ই ভোলার নয় । তেমনি একজন হলেন Tim Berners-Lee । স্যালুট তাকে । তার কর্ম প্রতিষ্ঠা কে ।
 

***১৯৯৬ সালের “তসবি হাতে ” ছবির বিখ্যাত নাযি়কা, নানা উপাযে় হিজাবকে নিষিদ্ধ করছে...

শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পূর্বেই, আওযা়মী লীগ প্রধান শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা বলেছে, দেশে হিজাব বিক্রয় ৫০০% বৃদ্ধি তাদের জন্য আশংকার কারণ। এমনকি বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ করার জন্য মুসলিম মহিলাদের হিজাব পরিধানকে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করা হয়। ক্ষমতা গ্রহণের পর বর্তমান সরকার বিভিন্ন উপাযে় সুকৌশলে হিজাব নিষিদ্ধ করে আসছে। সরকারের পক্ষে ৮ই এপ্রিল, ২০১০ হাইকোর্টের এক রাযে় বাংলাদেশের ভুখন্ডের মাঝে অবস্থিত সকল মুসলিম নারীদেরকে জনসম্মুখে হিজাব পরিধান করে বের হবার ব্যাপারে পরিবারের অভিভাবকের যেকোন ধরনের চাপকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা দেযা় হয়। তাছাডা় হিজাব না পরে বের হওযা়কে মেযে়দের অধিকার হিসাবে গ্রহণ করে এ অধিকার হরণকারীর বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রাখা হয়। হাইকোর্ট শিক্ষা মন্ত্রনালযে়র মাধ্যমে এ আদেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করে। শেখ হাসিনা সরকারের গৃহীত এহেন
গর্হিত পদক্ষেপ পবিত্র কুর’আনের সূরা নিসা ও সূরা আল-আযহাবের বক্তব্যের সরাসরি বিরোধিতা। অবশ্যই এদেশের ১৫কোটি মুসলিম ইহুদী, মুশরিক, কাফেরদের দালাল শেখ হাসিনার সরকারের এমন নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এদেশের ১৫ কোটি মুসলিম অবশ্যই খিলাফতের অধীনে এসব শাসকদের এমন অপরাধের সুস্পষ্ট বিচার নিশ্চিত করবে। হাইকোর্টের রায় ছাডা়ও “তসবি হাতে ” ছবির বিখ্যাত নাযি়কা শেখ হাসিনার সরকার নানা উপাযে় হিজাবকে নিষিদ্ধ করছে:
১. সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষতঃ স্কুল ও কলেজের মেযে়দের জন্য ইসলামী নিয়ম বর্হিভূত এক ধরনের ইউনিফর্ম প্রবর্তন করে হিজাব পরিহিতা শিক্ষার্থীদেরকে হিজাব খুলতে বাধ্য করা হচ্ছে। তাছাডা় ব্যক্তিগত উদ্যোগে অনেক বাম ওসেকুলারমনা শিক্ষক-শিক্ষিকা তাদের ক্লাশে হিজাব পরিহিতা শিক্ষার্থীদেরকে হিজাব খুলে ক্লাশে অংশগ্রহণে বাধ্য করছেন।
২. রাজধানীর অন্যতম ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে কথিত জঙ্গিবাদ দমনের নামে হিজাব পরিহিতা শিক্ষার্থীদের কলেজ থেকে বের করে দেযা়র ঘটনা ঘটেছে ২০০৯ সালে। যা ইসলামের বিরুদ্ধে এ সরকারের কুসেডের এক নতুন অধ্যায়।
৩. সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিনড়ব কর্মশালা, নাটক, ডকুমেন্টরি ইত্যাদিতে হিজাব পরিহিতা মহিলাদেরকে নানা
নেতিবাচকভাবে উপস্থাপন করছে। যাতে করে মুসলিম তরুণীদের কাছে হিজাব সর্ম্পকে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরী হয়। তাছাডা়, পূববর্তী সরকারের মত মেযে়দেরকে সৌন্দর্য প্রতিযোগীতা আযো়জনের মাধ্যমে হিজাব পরিত্যাগ করে বেলেল্লাপনার দিকে উৎসাহী করছে।
 

মাহে রমজানে ফেসবুকে পবিত্র কোরআন শিক্ষা..

 
প্রিয় ভাইয়েরা,
রমজান মাস এক বরকতময় মাস। যেই মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল
হয়েছে। আমাদের প্রত্যেক মুসলমানদের কুরআন শরীফ পড়তে এবং বুঝতে
পারা ঈমানী দায়িত্ব। অনেক ভাইরা আছেন যারা এখনও কোরআন শরীফ
পড়তে পারছেন না তাদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস। আশা করি নিয়মিত
অনুশীলন করলে পবিত্র কুরআন শিখতে পারবেন।
যারা শিখতে চান...আজই ফেসবুকের এই গ্রুপে যোগ দিন.......
https://www.facebook.com/groups/441354075897787/
নিয়মাবলীঃ
<> ১ রমজান থেকে পোষ্ট শুরু হবে চলবে ২৫ রমজান পর্যন্ত
<> পবিত্র সব ই কদরে কুরআন শরীফ সবক দেয়া হবে।
সবাই ভাল থাকবেন
আল্লাহ হাফেজ
https://www.facebook.com/groups/441354075897787/
https://www.facebook.com/groups/441354075897787/
 

আসুন, খাঁটি মধু চেনার আসল উপায় জেনে নেই।।

undefined
মধু একটি খুব উপকারী খাদ্য, পথ্য ও ঔষধ । মধুর গুণের কথা নতুন করে আর বলার কিছু নেই । জন্মের পর নানা দাদীরা মখে মধু দেয় নাই এমন লোক খুঁজে পাওয়া কঠিন । আজ আমি মধুর গুণের কথা বলব না । কারণ মধুর গুণের কথা কম বেশী সকলের জানা । বর্তমানে আমরা বাজার থেকে যে মধু কিনে আনি তা যে কতটুকু খাঁটি তা বলা মুশকিল । মধুর মধ্যে সাধারণত ভেজাল হিসেবে পানি, চিনি ও আরও অনেক কিছু মেশানো হয় । চলুন আমরা জেনে খাঁটি মধু চেনার কিছু উপায় -

১। ফ্রিজিং পরীক্ষা : মধুকে ফ্র্রিজের মধ্যে রেখে দিন । খাঁটি মধু জমবে না । ভেজাল মধু পুরাপুরি না জমলেও জমাট তলানী পড়বে ।

২। পিঁপড়া পরীক্ষা :
এক টুকরা কাগজের মধ্যে কয়েক ফোঁটা মধু নিন । তারপর যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন । পিঁপড়া যদি মধুর ধারে কাছে না ঘেসে তবে তা খাঁটি মধু । আর পিঁপড়া যদি তা পছন্দ করে তবে মধুতে ভেজাল আছে ।

৩। চক্ষু পরীক্ষা : খুব অল্প পরিমাণ মধু চোখের ভেতরে দিন । যদি মধু খাঁটি হয় তবে প্রথমে চোখ জ্বালাপোড়া করবে ও চোখ থেকে পানি বের হবে এবং খানিক পরে চোখে ঠান্ডা অনুভূতি হবে । (এই পরীক্ষায় অনুৎসাহিত করছি)

৪। দ্রাব্যতা পরীক্ষা : এক গ্লাস পানি নিয়ে এর মধ্যে এক টেবিল চামচপরিমাণ মধু নিন । খুব ধীরে ধীরে গ্লাসটি শেক করুন । যদি মধু পানিতে পুরাপুরি দ্রবীভূত হয়ে যায় তবে তা ভেজাল মধু । আর মধু যদি পানিতে ছোট ছোট পিন্ডের আকারে থাকে তবে তা খাঁটি মধু ।

৫। মেথিলেটেড স্পিরিট পরীক্ষা :
সমান অনুপাতে মধু এবং মেথিলেটেড স্পিরিট মিশ্রিত করে নাড়াতে থাকুন। খাঁটি মধু দ্রবীভুত না হয়ে তলনীতে জমা হবে । আর ভেজাল মধু দ্রবীভূত হয়ে মেথিলেটেড স্পিরিটকে মিল্কি করবে ।

৬। শিখা পরীক্ষা :
একটি কটন উয়িক নিয়ে উহার এক প্রান্তকে মধুর মধ্যে ডুবিয়ে নেই । তারপর উঠিয়ে হালকা শেক করে নিই । একটি মোমবাতি জ্বালিয়ে বা লাইটার জ্বলিয়ে তা আগুনের শিখায় ধরি । যদি তা জ্বলতে থাকে তবে মধু খাঁটি আর যদি না জ্বলে তবে মধুতে পানি মেশানো আছে । যদি মধুতে অল্প পরিমাণ পানি মেশানো থাকে তবে কটন উয়িক জ্বলতে থাকবে কিন্তু ক্র্যাকলিং সাউন্ড শোনা যাবে ।

৭। শোষণ পরীক্ষা :
কয়েক ফোঁটা মধু একটি ব্লটিং পেপারে নিন ও পর্যবেক্ষণ করুন । খাঁটি মধু ব্লটিং পেপার কর্তৃক শোষিত হবে না । ভেজাল মধু ব্লটিং পেপারকে আর্দ্র করবে ।

৮। কলংক পরীক্ষা : একটুকরা সাদা কাপড়ের উপর সামান্য পরিমাণ মধু নিন এবং এবং কিছুক্ষন পর কাপড়টি ধৌত করুন । ধোয়ার পর কাপড়টিতে যদি কোন দাগ থাকে তবে মধুতে ভেজাল আছে । আর যদি কোন দাগ না থাকে তবে মধু খাঁটি ।

৯। হানি কম্ব পরীক্ষা :
একটি কাঁচের বা সাদা রংয়ের বোলের মধ্যখানে দেড় থেকে দুই চা চামচ (প্লস্টিকের তৈরি) মধু নেই । তারপর বোলের চারদিক দিয়ে ধীরে ধীরে ঠান্ডা পানি ঢালতে থাকি । যখন পানি মধুকে ঢেকে ফেলবে তখন পানি ঢালা বন্ধ করি । তারপর বোলটিকে তুলে ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুই মিনিট ধরে ঘুরাতে থাকি । খাঁটি মধু এই মুভমেন্টের পরেও পানিতে দ্রবীভূত হবে না এবং হেক্সাগোনাল আকৃতি ধারণ করবে যা দেখতে প্রায় হানি কম্ব এর মত । হানি কম্ব এর চিত্র দেখুন নিচে -


১০। স্বচক্ষে দেখা পদ্ধতি : এই পরীক্ষগুলো না করেও খাঁটি মধু সম্পর্কে নিশ্চত হতে পারবেন যদি আপনি নিজে উপস্থিত থেকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে আনতে পারেন ।


undefined

"তথ্যগুলি সংগৃহীত"
 

↘ইসলামের দৃষ্টিতে কি জ্যোতিষশাস্ত্র হারাম ?

undefined


ইসলামের দৃষ্টিতে কি জ্যোতিষশাস্ত্র হারাম? হাত দেখা, কোষ্ঠি করা, ঠিকুজি করা কি নিষিদ্ধ?

এর জন্য আমদের আগে জানতে হবে, জ্যোতিষবিদ্যা কি ?
জ্যোতিষবিদ্যার আড়ালে ভন্ড-প্রতারকেরা ফায়দা লুটছে । আসলে জ্যোতিষবিদ্যা- তকদীর, নসীব, ভাগ্য, নিয়তী, কপাল, ফেট, ফরচুন ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ । যারা জ্যোতিষবিদ্যা সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তারা একথা অবশ্যই স্বীকার করবেন । আর যারা এ বিদ্যার গভীরে পৌঁছেননি, তারা তা বুঝেনওনি । আর যারা এ বিদ্যা অধ্যয়ন করেননি তাদেরতো জানার কথাই নয় । তারাতো প্রতারকদের জ্যোতিষ নামে ভাগ্য গণনার কথাই জেনে থাকবেন । সাধারন লোকের এই অজ্ঞতাটুকুর সুযোগই প্রতারকরা নিচ্ছে । আমি চেষ্টা করব পর্যায়ক্রমে জ্যোতিষবিদ্যার পরিচয় তুলে ধরতে ।

তাহলে প্রশ্ন আসতে পারে- জ্যোতিষবিদ্যা কি ? আমি তার জবাবে বলব- জ্যোতিষ কারো ভাগ্য গণনার বিদ্যা নয়, প্রতারকদের ভাগ্য গঠনের বিদ্যা হতে পারে । জ্যোতিষ অনিবার্য কিছু জানেনা, শুধুই সম্ভাবনার কথা বলে । চিকিৎসাবিজ্ঞান, মনোবিজ্ঞান, আবহাওয়াবিজ্ঞান ইত্যাদির মত শুধুই সম্ভাবনার বিশ্লেষণ করতে পারে । চিকিৎসক, মনোবিজ্ঞানী, আবহাওয়াবিদ যেমন কিছু লক্ষণ, কিছু সূত্র, কিছু হিসাব বিশ্লেষণ করে সম্ভাবনার কথা বলেন; তেমনি জ্যোতিষবিদ্যাও কিছু লক্ষণ, কিছু সূত্র, কিছু হিসাব ইত্যাদি বিশ্লেষণ করে সম্ভাবনার কথা বলেন । কোন জ্যোতিষী যদি অনিবার্য কিছু বলেন, তবে তা তার নিজের কথা, জ্যোতিষবিদ্যার নয় ।

জ্যোতিষবিজ্ঞান বা এস্ট্রোলজি একটি সায়েন্স। এটি হলো সায়েন্স অফ প্রোবাবিলিটিস বা পসিবিলিটিস। অর্থাৎ কী হতে পারে তা নিয়ে অভিমত, ব্যাখ্যা, পর্যালোচনা বা অনুমান - এটাই হলো জ্যোতিষবিজ্ঞান।

আর ইসলামের দৃষ্টিতে এর গ্রহণযোগ্যতা নিয়ে বিশিষ্ট আলেমদের অভিমত গ্রহণ করা হয়েছে।আল্লামা হজরত মাওলানা আবদুর রহীম, মাওলানা আলাউদ্দিন আল আজহারী প্রমুখ দেশবরেণ্য আলেমগণ খুব সুস্পষ্টভাবে বলেছেন, একমাত্র স্রষ্টাই পারেন নিশ্চিতভাবে কোনোকিছু ঘটবে এটা বলতে। কোনো মানুষ বা অন্য কোনো সৃষ্টি তা পারে না। কিন্তু কেউ যখন কোনো সম্ভাবনার কথা বলে, বলে এটা হতে পারে, সেটা ঘটতে পারে, তখন তা নিয়ে কোনো বিতর্ক নেই। এবং এস্ট্রোলজির আলোকে কেউ যদি এই সম্ভাবনার কথা বলে তাহলে তা ইসলামের বৈধতার সীমার মধ্যেই থাকে।
শুধু তাই নয়, পবিত্র কোরআনের সূরা জ্বীনের ২৬-২৭ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, ‘গায়েব বা ভবিষ্যত শুধুমাত্র তিনিই জানেন, যদি না তিনি কাউকে জানান, যেমন তিনি রসূলদের জানিয়েছেন।’ অর্থাৎ জানার পথ খোলা আছে। তিনি যে কাউকে ইচ্ছা ভবিষ্যত জানাতে পারেন, যে কাউকে ইচ্ছা গায়েব জানাতে পারেন, এটা ওনার এখতিয়ারে। আর এটা আল্লাহর একটি আশ্বাসই যে, যে যা জানতে চায়, আল্লাহ সেই জ্ঞান তাকে দিয়ে দেন।
আসলে জ্যোতিষী নিয়ে আমাদের সমাজে অনেকের মধ্যে যে বিরূপ মনোভাব তার মূলে আছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। কারণ আমাদের এখানে অতীতে জ্যোতিষ চর্চা করতেন মূলত ব্রাহ্মণ পন্ডিতরা। সেইসাথে কোরআন-হাদীসের পক্ষপাতদুষ্ট ব্যাখ্যার মাধ্যমে কট্টরপন্থী একশ্রেণীর ইসলামি চিন্তাবিদ এ বিষয়টিকে ধর্মীয় নিষেধের বেড়াজালে বন্দি করে ফেললেন। অথচ ইসলামের স্বর্ণযুগে যত বড় বড় আরব পণ্ডিত ছিলেন - আল বেরুনী থেকে শুরু করে আল বাত্তানী, আল কিন্দি, আল জারকানি, ইবনে বাজ্জা, ইবনে তোফায়েল, ইবনে আরাবী, ইব্রাহীম আল ফাযারি, আল ফারগানি, আল খারেজমি, আল তারাবি, ওমর খৈয়াম, ইবনে ইউনুস, নাসিরুদ্দিন আল তুসী প্রমুখ ইসলামি মনীষীগণ এস্ট্রলজি চর্চা করেছেন। কারণ তাদের অনুপ্রেরণা ছিলো পবিত্র কোরআনের বাণী, “নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, দিন-রাত্রির আবর্তনে জ্ঞানীদের জন্যে নিদর্শন রয়েছে। তারা দাঁড়িয়ে, বসে বা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টিরহস্য নিয়ে ধ্যানে নিমগ্ন হয় এবং বলে, হে আমাদের প্রতিপালক! তুমি এসব অনর্থক সৃষ্টি কর নি।” (সূরা আলে ইমরান ১৯০-১৯১) । পবিত্র কোরআনের ৮৫ নং সূরাটির নাম ‘বুরুজ’ যার মানে রাশিচক্র।
বাগদাদের নিজামিয়া মাদ্রাসা তখন যা ছিলো বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। সেখানকার পাঠ্যতালিকায় ছিলো এই ইলমে আল নুজুুম যা একইসাথে এস্ট্রোলজি এবং এস্ট্রোনমি দুটোকেই বোঝাতো। এমন কোনো মুসলিম পণ্ডিত ছিলেন না যিনি এস্ট্রোলজিতে দক্ষ ছিলেন না। আধুনিক জ্যোর্তিবিজ্ঞানে বেয়ার’স স্টার চার্ট বা বেয়ারের তারাতালিকা ব্যবহারের আগ পর্যন্ত প্রচলিত ছিলো ‘জিজ-ই-উলুগ বেগ’ বা উলুগ বেগের তারাতালিকা যা প্রণয়ন করেন মধ্যযুগের সবচেয়ে খ্যাতনামা মুসলিম জ্যোতির্বিজ্ঞানী উলুগ বেগ। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে যত নক্ষত্রের নাম রয়েছে এর ৩ ভাগের ১ ভাগই হচ্ছে আরবি নাম।

লেখাটা অন্য একটি ব্লগ থেকে ধার করা!!
 

রবি সিমে - আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন মাত্র ৪৩৭ টাকায়(২৪ ঘন্টা)।

undefined
প্রথম আলো ব্লগের সকল ব্লগার ভাই ও বোনেরা কেমন আছেন ?আমি অনেক ভালো আছি ।আমি আজ অন্যতম একটি পোস্ট করব যা আপনাদের চিন্তায় ফেলে দিবে ।আমরা অনেকই প্রতিমাসে ৮৬২-১৭২৫ টাকা পর্যন্ত ইন্টারনেট বিল দেই ।এতো টাকার জন্য ইন্টারনেট ব্যবহার করা অনেকেরই সম্ভব হয়না ।৩৫০ টাকা দিয়ে ১ গিগাবাইট নিয়েও পোষায় না ।৭ দিনও যেতে চায়না ।তার আগেই মেগাবাইট ফুরিয়ে
যায় ।এতো কিছু ভেবে আমি গবেষণা করে আপনারদের জন্য একটি বুদ্ধি বের
করলাম ।হয়তবা আপনাদের অনেক কাজে লাগবে ।

তার আগে বাংলাদেশের সিম গুলোর ইন্টারনেট স্প্রিড এবং আনলিমিটেড ইন্টারনেট
এর মূল্য দেখে নেই ।

আনলিমিটেড পেকেজ ও ইন্টারনেট স্প্রিড
গ্রামীণফোন ইন্টারনেট স্প্রিড=১৫-৩০ কিলোবাইট/সেকেন্ড
আনলিমিটেড ইন্টারনেট(৫ গিগাবাইট)=৯৭৮ টাকা

রবি ইন্টারনেট স্প্রিড =১৫-৩০ কিলোবাইট/সেকেন্ড
আনলিমিটেড ইন্টারনেট=৮৬২ টাকা

বাংলালিংক ইন্টারনেট স্প্রিড =১৫-২৫ কিলোবাইট/সেকেন্ড
আনলিমিটেড ইন্টারনেট=৭৪৮ টাকা

সিটিসেলে ইন্টারনেট স্প্রিড=১৫-২০ কিলোবাইট/সেকেন্ড
আনলিমিটেড ইন্টারনেট=১৭২৫ টাকা

টেলিটক ইন্টারনেট স্প্রিড=০৫ -০৬ কিলোবাইট/সেকেন্ড
আনলিমিটেড ইন্টারনেট=৯২০ টাকা

আমি শুধু আনলিমিটেড ইন্টারনেট এর মূল্য গুলো উল্লেখ করলাম ।উপরের ইন্টারনেট
এর মূল্য ভাট সহ দিয়ে দিলাম ।ভাই আমি সবই ব্যবহার করেছি তাই আমার অভিজ্ঞতা
থেকে বা আমি যা ইন্টারনেট স্প্রিড পেয়েছি তাই উল্লেখ করলাম ।

আমি বললাম রবি সিমে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন মাত্র ৪৩৭ টাকায় ।
কিন্তু এখানে দেখছেন ৮৬২ টাকা ।এটাই তো সিস্টেম ।আমি আজ আপনাকে ৮৬২
টাকার ইন্টারনেট ৪৩৭ টাকায় ব্যবহার করতে দিবো ।আমি এখন যা আলোচনা করব
তা মনোযোগ দিয়ে পড়ুন ।

রবিতে বর্তমানে অফার আছে যে নতুন উদয় পোস্টপেইড সিম কিনলে প্রতি
মাসে ৪২০ টাকার বিনিময়ে আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।
নতুন সিম কিনে এক্টিভেট করার দিন থেকে আপনি তিন মাস পর্যন্ত এই সুবিধা ভোগ
করতে পারবেন ।তিন মাস পর আবার আপনাকে ৮৬২ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে হবে ।তাহলে আমি আপনাকে তিন মাস পর্যন্ত ৪২০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে দিলাম ।

কি ভেবেছেন আমাকে ?
কি গবেষণা করলাম আপনাদের জন্য?
এটি তো সবাই জানে ?


আমার গবেষণার ফল
যাদের বন্ধু বা পরিচিত কেও সিম বিক্রি করে বা সিম এর দোকান আছে
শুধু তারাই এই সুযোগ ভোগ করতে পারবেন ।
আপনি প্রথমে নতুন উদয় পোস্টপেইড সিম কিনবেন এবং তিন মাস ৪২০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন ।যেদিন তিন মাস শেষ হবে তার আগের
দিন ইন্টারনেট লাইন বন্ধ করে দিন ।এবং সিমটি আপনার বাজারের কোনো
পরিচিত /বন্ধুর দোকানে ৫০ টাকা কমে বিক্রি করে দিন ।এবং পুনরায় আবার নতুন
ছিম কিনে আবার ৩ মাস ৪২০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন ।
যতদিন রবির এই অফার আছে ততদিন আপনি এই সুযোগ ভোগ করতে থাকুন ।

এখন লাভ ও লসের হিসাব

আপনার লাভ
সিম কিনলেন =৩০০ টাকা
৩ মাস ইন্টারনেট ব্যবহার করলেন=৩*৪২০=১২৬০ টাকা
সিম বিক্রি করলেন =২৫০ টাকা
আমি এভাবে খরচ =৩০০+১২৬০-২৫০=১৩১০
সেয়েতু প্রতি মাসে ইন্টারনেট খরচ = ৪৩৭ টাকা ।আপনার প্রতি মাসে
৮৬২-৪৩৭=৪২৫ টাকা বেচেঁ গেলো ।

রবি কোম্পানির লাভ
সিম বিক্রি বেশি হবে কিন্তু ইন্টারনেটে লাভ একটু কম হবে ।
রবির গ্রাহক একজন বাড়বে (কেননা -আপনার সিম টি চালু থাকবে কারন অন্য
একজন যে ইন্টারনেট বুঝেইনা আপনার বন্ধু তার কাছে এই সিমটি বিক্রি করে দিবে ।
তার তো ইন্টারনেট এর কোনো প্রয়োজনই নেই ,থাকলেও যা না থাকলেও তাই )।

আপনার পুরাতন ছিম টি যে কিনবে তার লাভ
সেই লোকটা ৫০ টাকা কমে একটা পোস্টপেইড সিম কিনতে পেলো ।
কত বড় সৌভাগ্য তার !

আপনার বন্ধুর লাভ
আপনার বন্ধু লাভ করে কি করবে ?একসাথেই তো সবসময় আড্ডা মারেন ।
আপনার কাছ থেকে লাভ করার প্রশ্নই উঠে না বরং ২৫০ টাকার সিম ২৫০
টাকায় বিক্রি করে দিবে ।

আমার কথা
ভাই আমি জানি এটি অন্যায় ।তারপরও আপনারা যদি ৩ মাস ইন্টারনেট ব্যবহার
করার পর আমার নির্দেশনা অনুসরণ করেন তাহলে হয়তবা এটি অন্যায় হবে না ।
কারন এখানে রবির সিমটি চালু থাকছে ।এখন আপনি যদি বেশি চালাকি করে ৩
মাস ইন্টারনেট ব্যবহার করে উক্ত সিম ভেঙ্গে ফেলেন তাহলে এটি খুবই বড় অন্যায় ।
তাহলে আমার এই পোস্ট টি রবি কোম্পানির ক্ষতির কারন হয়ে দাড়াবে যা আমি
চাইনা ।আমি সবসময় চাই সবারই ভালো হোক।

বন্ধুগণ এখন আর চিন্তা নেই ।এখন থেকে সবাই সারা মাস খুবই কম মূল্যে রাত দিন অনলাইনে থাকতে পারবে ।শুধু তাই নয় সাথে থাকছে আনলিমিটেড ডাউনলোড করার
সুবিধা ।

বিষয় টা আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন ।আমি আশা করি আমার পোস্টের
মাধ্যমে অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারবে ।এখন আপনি বলুন ৩৫০-৩৭৫
টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করা ভালো না ৪৩৭ টাকায় আনলিমিটেড
ইন্টারনেট ব্যবহার করা ভালো ।স্প্রিড ও খারাপ না ।

সবাই ভালো থাকবেন ।মন্তব্য করতে একদমই ভুলবেন না ।
 

না পড়লে মিস ১৪ টি চমৎকার গুগল সার্চ টিপস..

 
১. শিরোনাম দিয়ে খোজা:
কোন টপিক্স এর শিরোনাম দিয়ে তথ্য খুজতে চাইলে উদ্ধৃতি চিহ্ন দিয়ে খুজলে কাঙ্খিত তথ্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইংরেজি অথবা বাংলার ক্ষেত্রে লিখতে হবে এভাবে…
উদাহরণ: “বই” or “Book”
২. অর্ন্তভুক্ত বিষয় দিয়ে খোজা:
ধরুন আপনি হুমায়ুন আহমেদের বই খুজতে চান তাহলে, ড্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে।
উদাহরণ: বই-হুমায়ুন আহমেদ or book-Humayun Ahamed
৩. কোন নির্দিষ্ট ওয়েব সাইট খোজা:
কোন নিদির্ষ্ট তথ্যে ওয়েব সাইট খুজে পেতে নিচের মতো করে সার্চ দিতে হবে। যেমন ধরুন কোন বইয়ের সাইট।
উদাহরণ: “বই” site:ebook.com or “Maths” site: math.com
৪. কোন শব্দের প্রতিশব্দ খুজতে চাইলে :
ভাল ফলাফল পেতে নিদির্ষ্ট বিষয়ের দুপাশে কোটেশন ও পরে বাকা ড্যাস বসিয়ে শব্দটি বসাতে হয় ।
উদাহরণ ”Marketing”~professional বাংলায় “বাংলা”~জলাধার
৫. কোন নিদির্ষ্ট Format এর ফাইল খুজলে:
যদি কোন কাঙ্খিত ফাইলের ধরন কোটেশনে এবং ফাইল নেইম কোলন এরপর এক্সটেনশন নেইম দিতে হয়।
উদাহরণ : “Song” Chammak Chalo:Mp3 or .pdf or mpeg….
৬. একই ধাচের একাধিক ফাইল খুজতে:
আপনি যদি একই ধাচের একাধিক ফাইল খুজে পেতে চান তবে Capital এ OR ব্যবহার করতে হয়।
উদাহরণ: internet marketing OR advertising
৭. ফোন নাম্বার দিয়ে তথ্য পেতে চাইলে:
যদি কারও ফোন নাম্বার ব্যবহার করে, তথ্য পেতে চান তবে নিচের মতো করে লিখুন। কোড সহ ব্যবহার করুন।
উদাহরণ: phonebook:+88017…………
৮. এরিয়া কোড ব্যবহার করে স্থান জানা:
আপনি এরিয়া কোড ব্যবহার করে আপনার ফোনে আসা কলটির লোকেশন জানতে পারবেন। গুগল এ লিখে সার্চ দিন।
উদাহরণ: 617
৯. চিত্র খোজা:
চিত্র খোজার ক্ষেত্রে google হতে Image সিলেক্ট করে সার্চ বক্সে কাঙ্খিত ইমেজের নাম লিখুন। এতে শুধু ইমেজের নাম দেখাবে, Video select এ ভিডিও দেখাবে। এতে অন্য তথ্যের ভীর কমে।
উদাহরণ: উপরের অংশ হতে Image এবং Seach বক্স এ টেক্স।
১০. গুগল হতে নিদির্ষ্ট সাইটে সার্চ:
বক্সে এক্সটেশন নেইম সহ তথ্য এরপর in বসিয়ে সাইটির নাম লিখুন। এতে করে ঐ নিদির্ষ্ট সাইটের কাঙ্খিত তথ্য পাওয়ার সম্ভাবনা বাড়ে।
উদাহরণ: Locker in www.techtunes.com.bd
১১. গুগল হতে যোগ বিয়োগ গুনন ভাগ করা :
আপনি সংখ্যাগত তথ্যের গানিতিক সমাধারণ পেতে নিচের মতে করে লিখুন। অথবা সুত্রের ব্যাখ্যা পেতে সূত্রটি লিখুন।
উদাহরণ: 48512*1.02
১২. কোন কিছুর সংজ্ঞা পেতে:
আপনি যদি কোন শব্দের সংজ্ঞা পেতে চান তবে কোলন দিয়ে লিখুন।
উদাহরণ: define:plethora
১৩. কোন সফট্ওয়্যার খুজে পেতে:
আপনার প্রয়োজনে কোন সফটওয়্যার খুজে পেতে চাইলে ফাইটির ধরন লিখে কোলন দিয়ে সফটওয়্যাটির নাম লিখে .exe দিন।
উদাহরণ: Multimedia : photo editing.exe
১৪. কোন প্রশ্নের উত্তর পেতে চাইলে:
আপনি যদি কোন প্রশ্নের উত্তর খুজে পেতে চান তবে গুগলে প্রশ্ন লিখে সার্চ দিন। ব্যস হয়ে গেল।
উদাহরণ: বাংলাদেশের বর্তমান গ্যাস ক্ষেত্র কতটি? ২০১১ ইংরেজিতে Ask.com or answers.yahoo.com এ লিখে সার্চ দিন।
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Incomonline |World's First, The Largest and Most Popular Bangla Technology Social Media... - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger